মান ভাঙতে কিছুটা সময় লাগলো বটে! প্রিয় ক্লাবের সঙ্গে গেল ক’দিনের টানাপোড়েন শেষে আরো এক বছর বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
তবে দলীয় অনুশীলনে যোগ দিচ্ছিলেন না তিনি।
অবশেষে সতীর্থদের সঙ্গে আবারো অনুশীলনে যোগ দিলেন আর্জেন্টাইন মহাতারকা।
এর মানে রোনাল্ড কোম্যানের অধীনে প্রথমবারের মত অনুশীলনে নামলেন মেসি।
মেসির সঙ্গে দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহোও।
বায়ার্ন মিউনিখ ছেড়ে আবারো বার্সায় ফিরেছেন তিনি।