গেল কয়েকটা সপ্তাহ বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে মেসিকে।
সেসব ক্লাব বার্সেলোনাকে ঘিরে।
আন্তর্জাতিক ফুটবলেও যে ঝামেলা পাকিয়ে বসেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেটি হয়তো বেমালুম ভুলেই গিয়েছিলেন। তবে এ যাত্রায় বেঁচে যাচ্ছেন তিনি।
আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে আবারো আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে আর্জেন্টিনা।
তার আগে মেসি পেলেন দারুণ এক সুখবর।
গেল বছর কোপা আমেরিকায় চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বিশ্বসেরা ফুটবলারকে।
নিয়মানুযায়ী, লাল কার্ড পেলে এক ম্যাচের নিষেধাজ্ঞাও পোহাতে হয়।
তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জানালেন, মেসির জন্য থাকছে না সেই নিষেধাজ্ঞা।