নারী ফুটবলার খেলবেন পুরুষ দলের হয়ে!

শিরোনাম দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। তবে সত্যিই এমন ঘটনা ঘটতে যাচ্ছে।
নারী হলেও, এবার পুরুষদের একটি ক্লাবে যোগ দিয়েছেন জাপানি ফুটবলার ইউকি নাগাসাতো।

নাগাসাতোর অনেক কীর্তি। ২০১১ সালে জাপানকে বিশ্বকাপ জিতিয়েছেন।
পরের বছর অলিম্পিকে জিতেছেন রৌপ্যপদক।

৩৩ বছর বয়সী জাপানি ফরোয়ার্ড খেলতেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো রেড স্টার্সের হয়ে।
সেখান থেকেই এবার যোগ দিলেন নিজ দেশ জাপানের পুরুষদের ক্লাব হায়াবুসা ইলেভেনে।
যদিও চুক্তিটা এখনো পাকাপাকি হয়নি। আপাতত ধারেই খেলবেন নাগাসাতো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.