২ ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফুটবল খেলতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন ফুটবল ক্লাব পিএসজি এবং মার্সেইয়ের খেলোয়াড়েরা। এদের অন্যতম ছিলেন নেইমার। ঘটনার দিন লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।
এবার ব্রাজিল সুপারস্টারকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।
পাশাপাশি মার্সেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের বিরুদ্ধে নেইমারের আনা বর্ণবাদের অভিযোগ তদন্ত করা হবে।

লিগ ওয়ানের ওই ম্যাচে ৫টি লাল কার্ড আর ১৭টি হলুদ কার্ড দেখল দুই দলের ফুটবলাররা!
প্রথমার্ধ থেকেই বারবার ছোটখাট ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নেইমার এবং আলভারো গঞ্জালেস।
বিরতির সময়ও নেইমারকে টিভিতে ‘বর্ণবাদ’ শব্দটি ব্যবহার করতে শোনা গেছে।
দ্বিতীয়ার্ধে গঞ্জালেসের মাথায় পেছনে চড় মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার।
ব্রাজিল সুপারস্টার এরপর সোশ্যাল সাইটে অভিযোগ করেন, গঞ্জালেস তাকে ‘বাঁদর’ বলে বর্ণবাদী গালি দিয়েছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.