মাত্র ৭৫০ ডলার আয়কর দিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ এবং ২০১৭ সালে পরপর দুই বছর মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন।  নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে।

২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তার পরের বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এই পরিমাণ কর দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, গত ১৫ বছরের মধ্য ১০ বছরের কোনো আয়করই দেননি ডোনাল্ড ট্রাম্প। অথচ এর মধ্যে কয়েকশ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি।

৯০ এর দশক থেকে ট্রাম্পের ব্যক্তিগত ও তার কোম্পানির গত কয়েক দশকের আয়কর বিষয়ক নথিপত্র জোগাড় করে মার্কিন সংবাদমাধ্যমটি।

এতে দেখা গেছে, ১৫ বছরের মধ্যে ১০ বছরই তিনি কোনো আয়কর দেননি। কারণ আয়ের চেয়ে অনেক বেশি লোকসান দেখিয়েছেন ট্রাম্প।

এমন সময় এ তথ্য প্রকাশিত হলো যার মাত্র কয়েকদিন পরই ট্রাম্প আসন্ন মার্কিন নির্বাচনের জন্য তার প্রতিপক্ষ জো বাইডেনের সঙ্গে বিতর্কে মুখোমুখি হবেন।

যদিও মার্কিন প্রেসিডেন্ট এটিকে ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর বলে আখ্যা দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি আয়কর দিয়েছি। আমার ট্যাক্স রিটার্ন শেষ হলেই আপনারা তা দেখতে পাবেন। আমার আয়করের হিসাব-নিকাশ চলছে।’

ট্রাম্প আরও বলেছেন, ‘রাজস্ব অফিস (আইআরএস) আমাকে একেবারেই ভালো চোখে দেখে না। ওরা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.