আফ্রিদি বললেন, আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হয়েছে

সম্প্রতি পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির একটি সাক্ষাৎকার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। আরব নিউজে দেওয়া সেই সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছিলেন, ২০১১ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারানোর দারুণ সুযোগ মিস করেছিল তার দল।

এই ম্যাচে হারের জন্য পাকিস্তানের বর্তমান প্রধান কোচ এবং নির্বাচক মিসবাহকে দায়ী করেছেন তিনি। তবে টুইটারে আরব নিউজের সেই সাক্ষাৎকার শেয়ার করে আফ্রিদি এবার জানিয়েছেন, তার বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে সবচেয়ে ভালো সুযোগ এসেছিল ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে।

সেবার শচীন টেন্ডুলকারের ৮৫ রানে ভারত ২৬০ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৯ রান দূরে থামতে হয়েছিল পাকিস্তানকে। তবে ম্যাচ হারার জন্য সমালোচনার শিকার হতে হয়েছিল মিসবাহকে। ৭৬ বলে ৫৬ রান করলেও ধীরগতিতে ব্যাটিং করছিল বর্তমান কোচ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.