শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের নতুন সভাপতি মেজর জেনারেল আতাউল মহাসচিব অপু

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন এর নতুন সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু নির্বাচিত হয়েছেন। বাদ পড়েছেন সাবেক বিতর্কিত সভাপতি নাজিম উদ্দিন।

গত ২০ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনের বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন এই অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করে। ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মো: মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এই ঘোষনা দেয়া হয়। আদেশে বলা হয়েছে নতুন অ্যাডহক কার্যনির্বিাহী কমিটি দ্রুততম সময়ের মধ্যে শূটিং ফেডারেশনে কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ব্যবস্থা গ্রহন করবেন।

সংশ্লিস্টরা বলেছেন, দেশরত্ন ক্রীড়া বান্ধব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর নির্দেশে সরকারি প্রজ্ঞাপন স্বরূপ বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন এর নতুন সভাপতি হিসাবে মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু পুণ: নির্বাচিত হয়েছেন।

কমিটির অপর সদস্যর মধ্যে ৪ জন সহ সভাপতি। তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বাবলু, সহ সভাপতি আনোয়ার করিম, চৌধুরী নাফিস শারাফাত, ডা. হাসানুল আবেদিন হাসান।

২ জন উপ মহাসচিব লে. কর্ণেল মো; আলী সোহেল (অব.). খালেদ হায়দার খান কাজল।

বাকী ১৭ জন সদস্য হলেন মীর দৌলত হোসেন, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সেলিম আবেদ, অধ্যাপক ডা. মুহাম্মদ জাহিদুল হক, মো: মজিবর রহমান, মুশতাক ওয়ায়েজ, ইকবাল হোসেন, মাইনুদ্দিন আহমেদ, মোহাম্মদ ওসমান গণি, রাজিয়া নওশাদ, সায়মা ফিরোজ, ফারজানা আফরোজ স্বপনা, হামিদুল হক বাহালুল মোল্লা, জাহিদ হাসান টুকুন, মো: গোলাম মোস্তফা মিন্টু, মো: ডাব্লিউ সরকার ও মো: ফয়সাল আহাসান উল্লাহ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.