রোনালদোর বাড়িতে ডাকাতি

এই মুহূর্তে পর্তুগালেই অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
আছেন লিসবনে টিম হোটেলে দলের সঙ্গে।
এই সুযোগে মাদেইরায় তার বিলাসবহুল বাড়িতে হানা দিয়ে গুরুত্বপূর্ণ বেশকিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে ডাকাতরা।

বুধবার রাতে ঘটে এমন ঘটনা।
ডাকাতদেরকে খুঁজছে দেশটির পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

এদিন স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ছিলেন রোনালদো।
অন্যদিকে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজও ফ্রান্সে।
এরই সুযোগে মাদেইরাতে রোনালদোর বাড়িতে হানা দেয় ডাকাতরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.