ইতালির মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হল বাংলাদেশের মাহাজাবিন

৭০ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশি মেয়ে মাহাজাবিন দিলরুবা দিপু।

বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণকারী দিপু সাত বছর বয়সে বাবা-মার সাথে চলে যান ইতালিতে। সেখানেই তার বেড়ে ওঠা ও পড়াশোনা।

ছোটবেলা থেকেই দিপু মেধাবীর পরিচয় দিয়েছেন।
সব ক্লাসেই তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন ও বৃত্তি পেয়েছেন।
এর ধারাবাহিকতায় এবার প্রায় ৭০ হাজার ইতালীয় ছেলেমেয়েকে পেছনে ফেলে ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.