এ বছর বসছেনা বিপিএল আসর

ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর আয়োজন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিপিএল আয়োজনের সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ও প্রোডাকশন জটিলতার কারণে বিপিএল আয়োজন করা সম্ভব নয় বলে মনে করছেন বোর্ড প্রধান।
আগামী বছর পরিস্থিতি ভালো হলে সুবিধাজনক সময়ে বিপিএল আয়োজন করার ভাবনা বিসিবির।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.