নিজেদের দোষে ইতালিতে কপাল ‘পুড়লো’ বাংলাদেশিদের

করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে আটকে পড়াদের মধ্যে সম্ভবত ইতালিই প্রথম ফেরার সুযোগ দিয়েছিল।
কিন্তু নিজেদের দোষে সেই সুযোগ হাতছাড়া হওয়ায় আজও ভুগতে হচ্ছে ইতালি প্রবাসীদের।
এর মধ্যেই আরো ‘দুঃসংবাদ’ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটির সরকার বাংলাদেশিদের প্রবেশ করতে দেবে না বলে জানান তিনি। যাকে বলা যায়, নিজ দোষে কপাল পোড়া।

সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
ইতালি প্রবাসীদের দেশটিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, কোনো ভালো খবর নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.