বিয়ের মৌসুম সামনে রেখে বিমানবন্দর দিয়ে বাড়ছে স্বর্ণের চোরাচালান

দেশের স্বর্ণের বাজারে অনেকদিন ধরেই অস্থিরতা চলছে।
পরিস্থিতি এমন যে, আজ ভরিতে ২ হাজার টাকা দাম কমল তো পরদিনই বাড়ে ৩ হাজার টাকা। এর মধ্যেই আবার আসছে বিয়ের মৌসুমখ্যাত শীতকাল।
ফলে অন্য সময়ের তুলনায় শীতে ব্যাপক চাহিদার কারণে দেশে বৈধ ও অবৈধ উভয় উপায়েই আসতে শুরু করেছে স্বর্ণ।
তবে করোনা পরিস্থিতির কারণে বৈধভাবে স্বর্ণ আমদানি এখন অনেক কম। তাই অবৈধ উপায়েই দেশে বেশি ঢুকছে স্বর্ণের চালান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে, সম্প্রতি অবৈধ স্বর্ণ আনতে চট্টগ্রাম বিমানবন্দরকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে স্বর্ণ চোরাচালানকারিরা।
করোনাভাইরাস সংকট কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর চট্টগ্রাম বিমানবন্দর থেকে চলতি মাসেই তিন ধাপে অবৈধ স্বর্ণ জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.