মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিদ্বন্দ্বী দেশ মনে করা হয় মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে।
দু’দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না।
ফলে এক দেশ অন্য দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাথা ঘামাবে সেটাই তো স্বাভাবিক।
কিন্তু ইরান বলছে ভিন্ন কথা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা কে কি প্রতিশ্রুতি দিয়েছেন তা তেহরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়।
বরং, নির্বাচনের পর হোয়াইট হাউস ইরানের সঙ্গে কেমন আচরণ করবে সেটাই মূলত দেখার বিষয়। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মধ্যে ইরান কাউকেই প্রাধান্য দিচ্ছে না উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেটা হবে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
সেক্ষেত্রে হোয়াইট হাউসের দায়িত্ব কে পেল তাতে ইরানের কিছু যাবে আসবে না।