আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘনিষ্ঠ এক নির্ভরযোগ্য সূত্র, সোমবার জানিয়েছে, দেশে আসার পরপরই মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করবেন সাকিব।
দেশে ফিরে করোনা টেস্ট করাবেন।
ফলাফল নেগেটিভ আসলে কয়েক দিনের কোয়ারেন্টিন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন।
সামনেই বঙ্গবন্ধু কর্পোরেট টি-টোয়েন্টি আসর।
সাকিবকে পেতে মুখিয়ে আছে দলগুলো।
প্লেয়ার ড্রাফটে নির্ধারণ হবে কোন দলে খেলবেন বিশ্বসেরা।
কিন্তু, তার আগে সাকিবকে উত্তীর্ণ হতে হবে ফিটনেস টেস্ট।
কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আগেই জানিয়েছে, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারেন তিনি।