বিমানবন্দরে ফেলে যাওয়া সেই নবজাতক শিশুর বাবা-মার খোঁজ মিলেছে

অক্টোবরে দোহা বিমানবন্দরের টয়লেটে ফেলে যাওয়া এক নবজাতক শিশুকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল কাতার-অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে।
টয়লেটের ঝুঁড়ির মধ্যে কন্যাশিশুটিকে পাওয়ার পরপরই অন্তত ১০টি ফ্লাইটের নারী যাত্রীদের নামিয়ে নগ্ন করে শারীরিক পরীক্ষা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদের মধ্যে বেশিরভাগ ছিলেন অস্ট্রেলীয় নাগরিক।
ফলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় অস্ট্রেলিয়া সরকার।
পরে এ ঘটনার জেরে ক্ষমা চায় কাতার কর্তৃপক্ষ।

এত কাণ্ডের পরও সেসময় শিশুটির বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি।
তবে হাল ছাড়েনি কাতার প্রশাসন। দীর্ঘ তদন্তের মাধ্যমে অবশেষে পরিচয় মিলেছে তাদের।

গত সোমবার কাতারের পাবলিক প্রসিকিউশন অফিস এক বিবৃতিতে জানিযেছে, শিশুটির বাবা-মা একটি এশীয় দেশের নাগরিক।
গত অক্টোবরেই শিশুটির মা কাতার ছেড়েছেন।

ওই নারীকে গ্রেফতারে আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
কাতারের আইন অনুসারে, তার সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.