বাড়ছে শীতের প্রভাব।
ঘনকুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সোমবার বেলা ১১টার দুটি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে অবতরণ করে। এতে বিমানের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিমান যাত্রীরা জানান, নির্ধারিত সময়ে সৈয়দপুর বিমানবন্দরে এসে দেখা যায় বোর্ডিং পাস দেয়া হচ্ছে না।
ফগি ওয়েদারের (কুয়াশা) কারণে রানওয়ে ছিল অন্ধকার।
বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, পর্যবেক্ষণ টাওয়ার থেকে সংকেত না দেয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা, নভোএয়ারের দুটি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে অবতরণ করে।
বেলা ১১টার পর ভিজিবিলিটি বাড়লে বিমান চলাচল স্বাভাবিক হয়।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সৈয়দপুরের আকাশে ঘনকুয়াশা থাকার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে।