‘কক্সবাজার বিমানবন্দরের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে যাত্রীদের জন্য নবনির্মিত লাউঞ্জ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাগর,পাহাড় আর দ্বীপের সৌন্দর্যের আকর্ষণে ছুটে আসা দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিমানবন্দরের সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, ৫ হাজার ১৭৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে শক্তি বৃদ্ধি করার পাশাপাশি এর দৈর্ঘ্য ৯,০০০ ফুট থেকে বাড়িয়ে ১২,০০০ ফুট করা ও এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে।
এই বিমানবন্দরের উন্নয়ন কাজ সমাপ্তির পর তা আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত হলে কক্সবাজার নেপাল,ভুটান ও ভারতের বিভিন্ন রাজ্যের পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.