শাহজালাল বিমানবন্দরে উদ্ধারকৃত ২৫০ কেজি ওজনের বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় আজ (বুধবার) মাটির নীচ থেকে ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমা সদৃশ্য বস্তু পাওয়া যায়।

বোমাটি মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।
পরবর্তীতে নিরাপদ স্থানে বোমাটি ডিমোলিশ/ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সর্তকতার সাথে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.