কঙ্গোর পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত

সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। ইতুরু প্রদেশের ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলা হয়।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিদি বলেন, ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। বিকাল পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামলার পেছনে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) আছে বলেও সন্দেহ করছেন তিনি। অভিযোগ রয়েছে, উগান্ডার এ সশস্ত্র দলটিই কঙ্গোর পূর্বাঞ্চলে ধারাবাহিক গণহত্যা চালাচ্ছে।

জাতিসংঘের এক হিসাবে দেখা যাচ্ছে, ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের হাতে এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে।

স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস এনগোংগো জানিয়েছেন, বৃহস্পতিবার হামলার খবর পেয়ে গ্রামটিতে সেনা সদস্যদের পাঠানো হয়েছে, তারা মৃতদেহ উদ্ধারে কাজ করছে বলে। তিনি হামলায় কতজন নিহত হয়েছে তা বলেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.