নেদারল্যান্ডস সরকার শিশু কল্যাণ তহবিলের অর্থ কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী মার্ক রুট দেশটির রাজার কাছে পদত্যাগপত্র জমা দেবার পাশাপাশি সরকার ভেঙে দেন।
জানা গেছে, নেদারল্যান্ডের শিশু কল্যাণ তহবিল থেকে পর্যাপ্ত অর্থ না পেয়ে হাজার হাজার পরিবার আর্থিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে অভিবাসী পরিবারগুলো বেশি সমস্যায় পড়েছেন।
তবে আগামী ১৭ মার্চ দেশটির জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী মার্ক রুট অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
পদত্যাগের ঘটনা নেদারল্যান্ডের সরকারের এই নতুন নয়। এর আগেও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ২০০২ সালে পদত্যাগ করেছিল দেশটির তৎকালীন সরকার।