সোমালিয়ায় সামরিক বাহিনীর অভিযানে আল-শাবাবের ১৮৯ যোদ্ধা নিহত

সোমালিয়ার রাজধানী মুগাদিসু থেকে ৯৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রাম সিগালেতে উগান্ডার সামরিক বাহিনীর (উইপিডিএফ) অভিযানে কমপক্ষে আল-শাবাবের ১৮৯ সদস্য নিহত হয়েছে।

উইপিডিএফ শুক্রবার ওই সেনা অভিযানের কথা জানিয়েছে। খবর আনাদোলুর।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল ডিও আকিকি জানান, আফ্রিকান ইইনিয়ন মিশন ইন সোমালিয়ার (এএমআইএসওএম) আওতায় উইপিডিএফের একটি কন্টিজেন্ট অভিযান চালিয়ে আল-শাবাবের ওই সদস্যদের একদিনে হত্যা করে।

সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে উইপিডিএফ গত ১০ বছর ধরে কাজ করছে। সোমালিয়ায় এ পর্যন্ত তাদের ২০ জন সদস্য প্রাণ হারিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.