শনিবার ভোরে গিনি উপকূলে তুরস্কের একটি কার্গো জাহাজে জলদস্যুদের হামলায় আজারবাইজানের এক নাবিক নিহত হয়েছেন। এ সময় জাহাজ থেকে ১৫ জনকে অপহরণ করেছে জলদস্যুরা।
লাগোস থেকে এমভি মোজার্ত নামে তুর্কি জাহাজটি দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে যাচ্ছিল। পথে নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়। খবর ডেইলি সাবাহর।
তুর্কি জাহাজটির ১৯ জনের মধ্যে ১৫ জনকে অপহরণ করা হয়। এ সময় জলদস্যুদের হামলায় আজারবাইজানের ইঞ্জিনিয়ার ফরমান ইসমাইলভ নিহত হন।
নাইজেরিয়া ও গিনি উপকূলে হরহামেশাই জলদস্যুদের এ ধরনের হামলা হয়ে থাকে। জলদস্যুরা জাহাজে হামলা চালিয়ে নাবিকদের অপহরণ করে এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়।