শাহজালালে যাত্রীর ব্যাগ থেকে পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিফেরত এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় পৌনে দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম।
গতকাল সোমবার দুপুরে স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, স্বর্ণ চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টম হাউস কমিশনার। এ তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি বৃদ্ধি করেন।

বেলা ২টা ২৬ মিনিটে সৌদি আরব থেকে এসভি ৩৮৮২ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওই ফ্লাইটে শরীফ উল্লাহ নামে এক যাত্রীকে স্বর্ণ থাকার বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। পরে তাকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছে থাকা ছোট্ট একটি ব্যাগ থেকে চারটি স্বর্ণের বার, অলংকারসহ মোট এক কেজি ৮৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
যার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। পরে ওই যাত্রীকে আটক করা হয়।
যাত্রীর বাড়ি নোয়াখালী জেলায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.