জারা মোহাম্মদ ব্রিটেনের মুসলিম কাউন্সিলের নির্বাচিত প্রথম নারী প্রধান 

জারা মোহাম্মদ ব্রিটেনের মুসলিম কাউন্সিলের (এমসিবি) প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ।

রোববার এমসিবি জারা মোহাম্মদকে সংস্থাটির মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে। খবর আনাদোলুর।

এ সপ্তাহে মহাসচিব নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। এতে জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হলেন জারা।

মহাসচিব নির্বাচিত হয়ে জারা মোহাম্মদ বলেন, ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভরিষ্যৎ।

গ্লাসগোর বাসিন্দা ২৯ বছর বয়সী তরুণী জারা মোহাম্মদ মানবাধিকার বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি হারুন খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। হারুন খান এর আগে এমসিবির মহাসচিব হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.