বিশেষ বিমানে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে ১০ লাখ ভ্যাকসিন

এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে ভারত থেকে আমদানি করা করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকার সরকার ।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ বিমান ভারত থেকে আমদানি করা ১০ লাখ ভ্যাকসিন নিয়ে জোহানেসবার্গ এয়ারপোর্টে পৌঁছায়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা ও স্বাস্থ্যমন্ত্রী জিউলি এমখাইজি এয়ারপোর্ট থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।

ভারত থেকে ক্রমান্বয়ে চলতি মাসে আরো ৫ লাখ ভ্যাকসিন আমদানি করার কথা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.