কক্সবাজার বিমানবন্দরে ওঠানামা করবে বোয়িংয়ের বিমান

সমুদ্রতীরের রানওয়েতে নামবে বিশাল আকৃতির বিমান।
পর্যটকের সুবিধার্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দেওয়া হবে এ বিমানবন্দরকে।
কক্সবাজারের বিমানবন্দরে ওঠানামা করতে পারবে বোয়িংয়ের মতো বড় বড় উড়োজাহাজ।
এ লক্ষ্যে শিগগিরই শুরু হবে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ। রানওয়ে সম্প্রসারণের কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান।
মঙ্গলবার সরকারের নিজস্ব অর্থায়নে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদর দফতরে বেবিচক কর্তৃপক্ষ ও চাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো-চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিপত্রে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এবং চীনা প্রতিষ্ঠানটির অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মি. ইয়াং জিজুন স্বাক্ষর করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.