পাকিস্তান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে

পাকিস্তান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ‘বাবর ক্রুজ মিসাইল’ নামে ক্ষেপণাস্ত্রটি অন্তত ৪৫০ কিলোমিটার দূরে নির্ভুলভাবে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এমন একটি পরীক্ষা সফল হওয়ায়, প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক বাহিনীর কর্মকর্তা ও গবেষক-বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট আরিফ আলভিও জানিয়েছেন শুভেচ্ছা।

ইসলামাবাদ গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। এর আগে ২০শে জানুয়ারি নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহীন থ্রি-এর সফল পরীক্ষা চালায় তারা। এরপর চলতি মাসের শুরুতেই ‘গজনভি’ নামে আরও একটি মিসাইলের পরীক্ষা চালানো হয় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে। আর বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.