মুসলিম রাষ্ট্র মিশর মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মত হয়েছে ।
রবিবার (২১ ফেব্রুয়ারি) আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশটির জ্বালানি মন্ত্রী ভূমধ্যসাগরের পূর্ব উপকূলীয় লাভিয়াথান তেলক্ষেত্র থেকে মিশর পর্যন্ত একটি গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মত হয়েছেন। ইউরোপে তেল রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এটা করা হচ্ছে।
পরিচয় গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এবার ইসরায়েলের পক্ষ থেকে ইউভাল স্টিনিৎজ এবং মিশেরের জ্বালানি মন্ত্রী তারেক আল মোল্লা বৈঠকটি করেছেন। সেখানে তারা ‘লাভিয়াথান গ্যাসক্ষেত্র থেকে মিশরের তরলীকরণ স্থাপনা পর্যন্ত উপকূলীয় গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ে সম্মত হয়েছেন।
তিনি আরও বলেন, ইউরোপে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মিশরের তরলীকরণ স্থাপনা ব্যবহারের মাধ্যমে ইউরোপে গ্যাস রপ্তানি বৃদ্ধি করা পাইপলাইনটি নির্মাণের প্রধান লক্ষ্য।
মোল্লার ইসরায়েল সফরের পর চুক্তিটির কথা ঘোষণা করা হলো। এবার তিনি তেলআবিব সফরকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সঙ্গেও সাক্ষাত করেছেন।
সূত্র : প্রেস টিভি