সৌদির বিমানবন্দর হুথিদের ড্রোন হামলায় বিধ্বস্ত

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে।

দারিদ্র পীড়িত দেশটির বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে ইয়েমেনি সেনাদের এই আক্রমণ বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, হুথি সমর্থিত সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ-টু-কে ড্রোন দিয়ে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।

জেনারেল সারিয়ে জানান, ইয়েমেনি ড্রোন সৌদি বিমানবন্দরের সামরিক বিমানের হ্যাঙ্গারে নিখুঁতভাবে আঘাত হানে। সৌদি জোটের অব্যাহত আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের জবাবে ইয়েমেনিরা এই হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে জেনারেল সারিয়ি জানিয়েছিলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.