নারী অধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন থেকে সরে গেল তুরস্ক

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নারীদের অধিকার সংরক্ষণে করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে তুরস্ককে প্রত্যাহার করে নিয়েছেন।

গতকাল শনিবার এ বিষয়ে সকালে একটি ডিক্রি জারি করেছেন তিনি। এ পদক্ষেপে দেশটিতে পারিবারিক সহিংসতা ও নারী হত্যা রোধের মতো বিষয়গুলো বড় ধাক্কা খেল বলে মত বিশেষজ্ঞদের।

সিএনএনের খবরে বলা হয়, নারীর বিরুদ্ধে সহিংসতা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ২০১১ সালে কাউন্সিল অব ইউরোপ কনভেশন নামের আন্তর্জাতিক চুক্তিতে প্রথম দেশ হিসেবে স্বাক্ষর করে তুরস্ক। ইস্তাম্বুল শহরে এক সম্মেলনের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় এটি ‘ইস্তাম্বুল সনদ’ নামেও পরিচিত।

পরিবার ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রী জেহরা জুমরাত এ বিষয়ে টুইট করেন, ‘আমাদের বর্তমান আইনেই নারীদের অধিকারের নিশ্চয়তা দেওয়া আছে। বিশেষত আমাদের সংবিধানে। আমাদের বিচার বিভাগ খুবই প্রগতিশীল ও প্রয়োজনীয় নতুন আইন বাস্তবায়নে যথেষ্ট শক্তিশালী।’

তুরস্কের প্রধান বিরোধী দল অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক চুক্তি থেকে তুরস্ককে প্রত্যাহার করে নেবার ফলে তুরস্কের নারীরা ‘দ্বিতীয় শ্রেণির’ নাগরিকে পরিণত হবেন। চুক্তিতে ফিরে আসতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।

পার্লামেন্টের বিরোধী দলের নেতা গোকসে গোকেন টুইট করে বলেন, বর্তমান সরকার নারী ও শিশুদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.