আটলান্টিক মহাসাগর থেকে ২৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

স্পেনের কোস্টগার্ড আটলান্টিক মহাসাগর থেকে ২৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে।

বিবিসি জানায়, বুধবার (২৮ এপ্রিল) মরদেহগুলো উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত সোমবার নৌকাটি ডুবে যায়। নিহতদের বেশির ভাগই আফ্রিকান বলে জানা গেছে।

ইউরোপে প্রবেশে স্পেনের ক্যানারি দ্বীপে অবৈধ অভিবাসীদের চাপ বাড়ছেই। ২০১৯ এর চেয়ে ২০২০-এ আটগুণ বেশি অভিবাসনপ্রত্যাশী ভিড় করেছেন দ্বীপটিতে।

এদিকে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিপদ সংকেত পাওয়ার পর দুটি উদ্ধারকারী জাহাজ পাঠায় মানবাধিকার সংগঠন ওশান ভাইকিং। এ সময় অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা থেকে অন্তত ২১৬ জনকে উদ্ধার করা হয়। তাদের অধিকাংশকেই অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিবাসন প্রত্যাশীদের বেশির ভাগ পশ্চিম আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। এদের মধ্যে ১১৪ জনই শিশু-কিশোর।

বিবিসি জানায়, উন্নত জীবনের আশায় প্রায়ই ভূমধ্যসাগর হয়ে ইউরোপের উদ্দেশে পাড়ি জমান অভিবাসন প্রত্যাশীরা। একের পর এক প্রাণহানির পরও থামছে না অবৈধ পথে ইউরোপ যাত্রা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.