বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় নাইজারে ১৬ সৈন্য নিহত

বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ১৬ সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার বিকালে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলাটি হয়।

রোববার দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য আছে। কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

গত মার্চেও এই এলাকায়ই বন্দুকধারীদের হামলায় ১৩৭ জন বেসামরিক নিহত হয়েছিল।

২০১৮ সালে প্রতিবেশী মালির ঘাঁটিগুলো ছাড়িয়ে তাদের তৎপরতা বিস্তৃত করার পর থেকে এই গোষ্ঠীগুলোর হামলায় নাইজারের কয়েকশত সৈন্য ও বেসামরিক নিহত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.