মালয়েশিয়ায় বিদেশিরা লকডাউন না মানলে দেশে পাঠিয়ে দেওয়া হবে

করোনা মহামারি নির্মূলে জারি করা চলাচল নিযন্ত্রণ নির্দেশনা (এমসিও) বা লকডাউন মালয়েশিয়ায় বসবাস করা বিদেশি নাগরিকেরা অমান্য করলে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

দেশটির অভিবাসন বিভাগের প্রধান দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ এমন তথ্য দিয়েছেন।

শুক্রবার (১৪ মে) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে।

করোনা সংক্রমণ রোধে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১২ মে জারি করা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) আগামী ৭ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

তবে অর্থনীতি সচল রাখতে অর্থনৈতিক ও উৎপাদন খাতগুলো যথারীতি খোলা রয়েছে। আন্তঃজেলায় যাতায়াত, শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ ও সভা সমাবেশ বন্ধ থাকবে।

মালয়েশিয়ায় অফিস ও প্রাইভেট সেক্টরে ৩০ শতাংশ কর্মী কাজ করতে পারবে। বাকিদের হোম অফিস করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।শর্তসাপেক্ষে বিয়ের অনুষ্ঠান, মসজিদ ও উপাসনালয়গুলো বেঁধে দেওয়া সীমিত সংখ্যকের উপস্থিতিতে পরিচালিত হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.