অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ালো ইউএস-বাংলা এয়ারলাইন্স

অভ্যন্তরীণ রুটে দেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে।
বর্তমানে ৬টি গন্তব্যে ২৫টি ফ্লাইট পরিচালনা করছে তারা।

করোনাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, যশোরে ৬টি, সৈয়দপুরে ৭টি, সিলেট, রাজশাহী ও বরিশালে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া ১ লা জুন থেকে ঢাকা থেকে সিলেটে আরও একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.