গোসলে গিয়ে পানিতে ডুবে মরলো দুই বোন

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের ছাগল ব্যবসায়ী হাসান মোল্যার দুই শিশু কন্যা শিশু লামিয়া (৮) ও লিজা (৩) শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে।
সাঁতার না জানা ওই দুই শিশু গোসল করতে গিয়ে এক পর্যায়ে ডুবে যায়। আধাঘণ্টা পর অন্যান্যরা টের পেয়ে খোঁজাখুঁজির সময় শিশু দুটিকে পুকুরে ভেসে উঠতে দেখে।
সঙ্গে সঙ্গে তাদর উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা তাদের মৃত ঘোষণা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.