করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬২৭টি ল্যাবরেটরিতে ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদের মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১২ হাজার ১৯৮ জনের।
এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৮৪ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি।
