খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে।
তবে এ সময়ে কমেছে শনাক্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় খুলনা ও যশোর জেলায় সর্বোচ্চ ১০ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।
বাকিদের মধ্যে কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।
একই সময়ে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
মোট শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জন।
শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
