কুষ্টিয়ায় করোনাভাইরাসে ও উপসর্গে আরও ১১ মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনায় সাত জন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
গত ১৬ জুলাই (শুক্রবার) সকাল আটটা থেকে ১৭ জুলাই সকাল আটটা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ৮৮ জনের করোনার শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষায় গত দিনের চেয়ে বেড়ে ৩১ দশমিক ৪২ শতাংশ।
গত সাতদিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৬৬ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৭০২ জনের করোনায় আক্রান্ত হয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আরটিভি নিউজকে জানানো হয়েঝে, এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনাভাইরাসে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.