যুক্তরাষ্ট্রে দেশীয় আমেজে দুই শতাধিক খোলা মাঠে ঈদের জামাত

যুক্তরাষ্ট্রে দুই শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশীয় আমেজে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠে ও গির্জার মিলনায়তনে ঈদের জামাতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

দেশটির জনবহুল ও বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারসহ দুই শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্কে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। এছাড়া জ্যামাইকার অন্যান্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামাত শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ বিশ্বে মহামারি করোনাভাইরাস থেকে সব মানুষকে পরিত্রাণের জন্য বিশেষ দোয়া করা হয়। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতগুলোতে বাংলাদেশি কমিউনিটি নেতা এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা অংশ নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.