কেন্দ্রীয় সরকারের ইচ্ছার বিরুদ্ধে লকডাউন দেয়ায় পাকিস্তানের সিন্ধু সরকারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
সমালোচনা করে তিনি বলেছেন, ‘আপনাদের যদি খাদ্য সরবরাহের সক্ষমতা না থাকে তাহলে লকডাউন দিয়ে মানুষকে ক্ষুধার্ত রাখতে পারেন না।
এমন লকডাউনে সাধারণ মানুষের মেরুদণ্ড ভেঙে যাবে।’
রোববার টেলিফোনের মাধ্যমে দেশটির জনগণের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী করোনা মহামারির প্রথম তিনটি ঢেউ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানান।
চলমান চতুর্থ ঢেউয়ের বিস্তার রোধে তিনি সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। করোনা মোকাবিলায় সিন্ধু সরকারের দেয়া আংশিক লকডাউনের ক্ষেত্রে গরিব মানুষের কষ্টকে বিবেচনায় নেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
