অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা হলো না

সিরিজ নিশ্চিত হয়েছে গতকালই। তবুও আরেকটা মিশন ছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সঙ্গে প্রথমবার হোয়াইটওয়াশ করার আনন্দও মিলিয়ে নেওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। বাংলাদেশে এসে টানা তিন টি-টোয়েন্টি হারা অস্ট্রেলিয়া অবশেষে পেলো জয়ের দেখা। আজ (শনিবার) চতুর্থ টি-টোয়েন্টিতে সফরকারীরা ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ মোটেও সুবিধা করতে পারেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করতে পারে ১০৪ রান। সহজ এই লক্ষ্য সহজে পার হতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ম্যাথু ওয়েডরা। অস্ট্রেলিয়া জিতলেও সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ এগিয়ে থাকলো ৩-১ ব্যবধানে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.