তালেবানের পক্ষে সাফাই গাইলেন ইমরান খান

পশ্চিমাসমর্থিত সরকারকে উৎখাত করে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করাকে ‘দাসত্বের শেকল ভাঙা’র সঙ্গে তুলনা করে তালেবানের পক্ষে সাফাই গাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তার মতে, এর মাধ্যমে দাসত্বের শৃঙ্খল ভেঙেছে আফগানরা।
সোমবার পাকিস্তানে ইংরেজি শিক্ষা বিষয়ক এক বক্তৃতায় এই মন্তব্য করেন ইমরান।

এদিন নিজ দেশে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর অস্তিত্বের কড়া সমালোচনা করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, এটি অন্য কারও সংস্কৃতি।
যখন আপনি অন্যদের সংস্কৃতিকে সেরা মনে করে গ্রহণ করবেন, তখন দিনশেষে এর দাসে পরিণত হবেন।

ওই একই বক্তব্যে আফগানিস্তান পরিস্থিতির কথা উল্লেখ করে সেটিকে ‘দাসত্বের শৃঙ্খলমুক্ত হওয়া’ বলে মন্তব্য করেন ইমরান খান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.