নারী টিকটকারের ওপর হামলে পড়ল কয়েকশ পাকিস্তানি, চলে যৌ’ন নি’র্যাতন! (ভিডিও সহ)

পাকিস্তানে বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন এক টিকটকার নারী।
আচমকা তাদের ওপর হামলে পড়ে কয়েকশ মানুষ।
তারা ওই নারীকে ভয়ংকরভাবে টানাহেঁচড়া করতে থাকে, কয়েকজন তাকে শূন্যে তুলে ফেলে, এমনকি কাপড়-চোপড়ও ছিঁড়ে ফেলা হয়।

যৌ’ন নি’র্যাতনও চলে।
এসময় কয়েকজন পথচারী ওই নারীকে উদ্ধারের চেষ্টা করলেও হায়েনার দলের মধ্যে তা অসম্ভব হয়ে ওঠে।
শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেছেন ভুক্তভোগী নারী, তবে শারীরিক ও মানসিকভাবে যে মারাত্মক হয়রানির শিকার হতে হয়েছে তাকে- তা বর্ণনাতীত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, পাকিস্তানের স্বাধীনতা দিবসে অর্থাৎ গত ১৪ আগস্ট লাহোরে ঘটেছে এ ঘটনা।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এর ভিডিও।

পাকিস্তানিদের মধ্যে টিকটক বেশ জনপ্রিয়।
‘অশ্লীল কনটেন্ট’ প্রচারের দায়ে দেশটিতে বেশ কয়েকবার নিষিদ্ধ করা হয়েছে চীনা অ্যাপটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.