বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় ফেসবুক

ফেসবুক বাংলাদেশে এক বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (২৫ আগস্ট) অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

এক বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে মন্ত্রী বলেন, তারা ডিজিটাল অবকাঠামোর কথা বলেছেন। আমরা তাদের আগ্রহকে স্বাগত জানাই। ফেসবুক বিভিন্ন দেশে এ ধরনের বিনিয়োগ করে থাকে। তাদের আগ্রহের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। তার মানে ফেসবুক বাংলাদেশকে গুরুত্ব দিয়ে ভাবছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.