দাঁত দিয়ে ফিতা কাটলেন প্রধান অতিথি

কোনো অনুষ্ঠানের উদ্বোধনে অতিথিদের কাঁচি দিয়ে ফিতা কাটার নজিরই বেশি।
তবে ফিতা কাটতে গিয়ে ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন পাকিস্তানের জেলমন্ত্রী এবং পাঞ্জাব সরকারের মুখপাত্র ফাইয়াজ-উল-হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে তিনি ফিতার বদলে দাঁত দিয়ে অনুষ্ঠানস্থলের ফিতা কাটছেন।
কাঁচিতে ধার না থাকায় দাঁত দিয়ে ফিতা ছিঁড়তে হয়েছিল বলে জানা গেছে পরে।

ফাইয়াজ-উল-হাসান চোহানকে গত বৃহস্পতিবার তার রাওয়ালপিন্ডি নির্বাচনী এলাকার একটি ইলেকট্রনিক্স দোকান উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
দোকান উদ্বোধনের সময় তিনি ফিতাটি কাটার চেষ্টা করেছিলেন কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেটা কাটা সম্ভব হয়নি।
বেশ কয়েকবার করার চেষ্টা করার পর ফাইয়াজ অসহায়ভাবে আশেপাশের দর্শকদের দিকে তাকিয়ে হাসতে থাকেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.