পাকিস্তানে ভূমিকম্প, নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের ওই ভূমিকম্পে আরও কমপক্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে ভূমিকম্পের পর প্রাদেশিক রাজধানী কোয়েটার লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন স্থাপনা ধসে পড়ার ঘটনায় লোকজন নিহত হয়েছেন।
ভূমিকম্পের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। উদ্ধার কার্যক্রম চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.