বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান।
এর আগে ১২বারের মুখোমুখিতে প্রতিবারই ফিরতে হয়েছে হার নিয়ে।
এবার সে ইতিহাস পরিবর্তন করল পাকিস্তান। দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়ে এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল পাকিস্তান।
ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এটাই প্রথম জয় পাকিস্তানের।
ভারতের পর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা আদায় করে নিলেন বাবর আজমরা।
১০ উইকেটের জয় শেষ হতেই বাবর আজম, রিজওয়ানদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
রোববার টুইটারে পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ইমরান লিখেছেন, ‘পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বিশেষত, বাবর আজম, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’