বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর

পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে।
১৭ নভেম্বর এয়ার কোয়ালিটি অ্যান্ড পলিউশন সিটি র‌্যাংকিংয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে লাহোর।

তালিকায় পরবর্তী ১০টি শহর হচ্ছে চীনের উহান, ভারতের দিল্লি, চীনের বেইজিং, ভারতের কলকাতা, পাকিস্তানের করাচি, কুয়েতের কুয়েত সিটি, পোল্যান্ডের ওকলাও, ক্রোয়েশিয়ার জাগরেব এবং ভারতের মুম্বাই।
ওই র‌্যাংকিং অনুযায়ী, দূষিত শহরের মধ্যে ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

লাহোরের বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ায় তীব্র ধোঁয়াশায় দমবন্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

বুধবার এয়ার কোয়ালিটি র‌্যাংকিং অনুযায়ী, লাহোরে দূষণের মাত্রা ছিল ৩৪৮।
এমন পরিস্থিতিতে অনেক শিশুই শ্বাসপ্রশ্বাস জনিত বিভিন্ন সমস্যায় ভুগছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.