পাকিস্তানে চীনের বিনিয়োগকে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি ইমরানের

পাকিস্তানে চীনের ব্যবসায়ীদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
এ ব্যাপারে পাকিস্তান সরকার চীনের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করবে। পাকিস্তানে চীনের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ব্যবস্থা, পৃষ্ঠপোষকতা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
রোববার জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চ্যালেঞ্জ ফ্যাশন (প্রাইভেট) লিমিটেডের চেন ইয়ানের নেতৃত্বে একটি চীনা ব্যবসায়িক প্রতিনিধিদল রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেছেন।

চীনের ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় ইমরান খান বলেন, আমরা পাকিস্তানে চীনের ব্যবসা-বাণিজ্যকে সম্প্রসারণ করবো।
এজন্য যে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা অগ্রাধিকারের ভিত্তিতে দেবো।
এছাড়া পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তিনি চীনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.