কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে গরু এলো কী করে?

আলোচনায় কক্সবাজার বিমানবন্দর।
গত ৩০ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট উড্ডয়নের সময় রানওয়েতে চলে আসে দুটি গরু।
উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেই দুটি গরু ঘটনাস্থলেই মারাও যায়।
প্রশ্ন উঠছে, বিমানবন্দরের রানওয়েতে গরু এলো কি করে?
বিমানবন্দর কি অরক্ষিত? বিভিন্ন এয়ারলাইন্সের পাইলট ও কর্মকর্তারা বলছেন, এটি প্রথম ঘটনা নয়, রানওয়েতে কুকুরসহ অন্যান্য প্রাণী চলাচলের ঘটনা প্রায়ই ঘটেছে।
এর আগেও বিমানের সঙ্গে আঘাতে কুকুরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আবারও একই ঘটনা ঘটেছে।
ফলে দুর্ঘটনা ঝুঁকি নিয়ে আতঙ্কিত পাইলটরা।

সে সময়ে বিমানবন্দরের তৎকালীন ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক বলেছিলেন, বিমানবন্দরে সম্প্রসারণের কাজ চলার কারণে ফাঁকা জায়গা দিয়ে কখনও কখনও বিভিন্ন প্রাণী প্রবেশ করে।
তবে সেটি বন্ধের ব্যবস্থা করার কথা তিনি বলেছিলেন।

তবে প্রায় দুই বছর পরও প্রায় একই বক্তব্য কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের। বিমানবন্দরটির বর্তমান ম্যানেজার মো. গোলাম মোর্তুজা হোসেন বলেন, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণের কাজ চলছে।
আমাদের এখানে উন্নয়নমূলক কাজের পাশাপাশি সীমানা প্রাচীরেরও কাজ চলছে।
সব জায়গায় আমরা এখনও কাজ শেষ করতে পারিনি।
তবে এ ঘটনা তদন্ত কমিটি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.